গোলাপগঞ্জ প্রতিনিধি

০১ জুন, ২০১৯ ১১:২৮

গোলাপগঞ্জে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

সিলেটের গোলাপগঞ্জে হেল্পিং হ্যান্ডস ইউকের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) দুপুর ২টায় দাড়িপাতন পশ্চিমপাড়াস্থ অন্বেষা স্কুল ও কলেজের একটি হলরুমে এসব বিতরণ করা হয়।

গোলাপগঞ্জে ওয়াহাব প্লাজা মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি বদরুল আহমদের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, অন্বেষ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শফিকুল ইসলাম, গোলাপগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির সভাপতি ছালিক আহমদ চৌধুরী।

হেল্পিং হ্যান্ডস ইউকের গোলাপগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমদ সাহেদ ও নির্বাহী সদস্য মিকাইল আহমদ চৌধুরীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইন, বিশিষ্ট মুরব্বি জলু মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সাকিল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক অসহায়, গরিব ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি আমিনুল ইসলাম রাবেল বলেন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য রমজান উপলক্ষে গোলাপগঞ্জে হেল্পিং হ্যান্ডস ইউকের ইফতার সামগ্রী বিতরণ করে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মা-বাবা, ভাই-বোন, স্ত্রী, সন্তান এবং জন্মভূমির মায়া ত্যাগ করে একটু ভালো উপার্জনের আশায় বছরের পর বছর প্রবাসীরা বিভিন্ন দেশে কঠোর পরিশ্রম করে দেশে টাকা পাঠাচ্ছেন।

তিনি বলেন, 'তাদের কঠোর পরিশ্রমে অর্জিত টাকা দিয়ে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রায় অর্ধশতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। তাদের এই সহযোগিতা অব্যাহত থাকলে দেশ আরো এগিয়ে যাবে।'

আপনার মন্তব্য

আলোচিত