০১ জুন, ২০১৯ ১৯:৩৬
সিলেটের বিশ্বনাথে ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী এন আহমেদ সেলিমের পক্ষ থেকে গ্রামের দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১ জুন) বিকেলে উপজেলার রাজাগঞ্জ বাজারে আনুষ্ঠানিকভাবে খাজাঞ্চী ইউনিয়নের ৫০টি দরিদ্র পরিবারকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
চান মিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম। বক্তব্যে তিনি বলেন, শুধু খাদ্যসামগ্রী বিতরণ নয় বিশ্বনাথের প্রবাসীরা এলাকার আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
চান মিয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা কলামিস্ট মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সংগঠক শায়েস্তা মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটবাণী’র সহকারী সম্পাদক মাওলানা আব্দুল হাই জিহাদী, প্রবীণ মুরব্বী আলতাব হোসেন, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু ও ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি শামীম আহমদ।
সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক নুর উদ্দিন, জয়নগর মুহাম্মদী যুবসংঘের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জামিল আহমদ, সংগঠক সুহেল আহমদ, লায়েক হাসান অভি, নজরুল ইসলাম, কয়েছে আহমদ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রাজাগঞ্জ বাজার জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজ দুলাল আহমদ। সভা শেষে দরিদ্রদের মধ্যে ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি ময়দা, ৩ কেজি পেয়াজ ও ১ পেকেট লাচ্ছা সেমাই বিতরণ করেন অতিথিরা।
আপনার মন্তব্য