০৩ জুন, ২০১৯ ১৪:০১
সিলেটের ফেঞ্চুগঞ্জে আব্দুস সালাম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।
রোববার (২ জুন) ট্রাস্টের চেয়ারম্যান ইমরান আহমদ চৌধুরী এলাকার ওয়াপদা, কচুয়াবহর, নয়াটিলা ও বেঙ্গাটিলাসহ মির্জাপুরের ২৫০টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ হোসাইন।
এক সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন বলেন, আব্দুস সালাম চৌধুরী একজন ভালো মানুষ ছিলেন। তিনি নীরবে অনেক জনহিতৈষী কাজ করে গেছেন, যা কোন দিন তিনি প্রকাশ করেননি। এরই ধারাবাহিতায় তার সন্তানরা তার নামে ট্রাস্ট গঠন করে জনসেবামূলক কাজ করে যাচ্ছন। আমার বিশ্বাস এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এ সময় আর উপস্হিত ছিলেন উপস্থিত ছিলেন, জহির আলী, কাপ্তান মিয়া, দেওয়ান আব্দুল হান্নান, সাংবাদিক দুলাল আহমদ, হাছান আহমদ চৌধুরী প্রমুখ।
আপনার মন্তব্য