১৭ জুন, ২০১৯ ১৯:২৫
সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নাধীন অনলাইনে গণ গ্রন্থাগার সমূহের ব্যবস্থাপনা ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুইটি গ্রুপে ছাতক সরকারী মডেল হাইস্কুল, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও জালালিয়া আলিম মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতায় 'ক' গ্রুপে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা আল সাবিল ১ম, ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুলের শিক্ষার্থী হাজেরা খাতুন ২য় ও জান্নাত মাহজাবিন ইকরা ৩য় স্থান লাভ করেছেন।
'খ' গ্রুপে ১ম হয়েছে ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুলের শিক্ষার্থী রাজদ্বীপ আচার্য, মাহমুদ হাসান আলেক ২য় ও ছাতক জালালিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল জলিল ৩য় স্থান লাভ করেছে।
পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্বে করেন সুনামগঞ্জ জেলা সরকারী গণ গ্রন্থাগারের লাইব্রেরিয়ান আনিছুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রুহুল আমিন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সদস্য সদরুল আমিন।
আরো বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক আব্দুল মুকিত, সিনিয়র শিক্ষিকা রিনা বেগম, সিনিয়র আওলাদ হোসেন প্রমুখ।
আপনার মন্তব্য