২৩ জুন, ২০১৯ ১৭:৫৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুত্বও আহত হয়েছে একটি লজ্জ্বাবতী বানর। বানরটির সামনের দুই হাতের একটি আংশিক ঝলসে গেছে। বর্তমানে বানরটিকে স্থানীয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (২৩ জুন) সকালে শ্রীমঙ্গলের ভানুগাছ রোড থেকে বিদ্যুৎস্পৃষ্ট লজ্জাবতী বানরকে আহত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন নিয়ে আসা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, রোববার সকালে আহত অবস্থায় একটি লজ্জাবতী বানর উদ্ধার করে নিয়ে এসেছি। বৈদ্যুতিক তারে লেগে তার বাম হাতের একটু অংশ ঝলসে গেছে। ঠিকমতো হাঁটতে পারে না।
তিনি আরো বলেন, লজ্জাবতী বানর বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির প্রাণী। মূলত খাদ্যসংকটের কারণে লজ্জাবতী বানরসহ নানা বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। মানুষ এসব বন্যপ্রাণীদের হঠাৎ দেখে আতংকিত হয়ে পড়েন বা আমাদের ফোন করেন। আমাদের পার্শ্ববর্তী কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বনের ভিতর ফলজ গাছ এখন অনেক কমে গেছে। গাছ কেটে উজার হওয়ায় মূলত খাদ্য সংকটের কারণে লজ্জাবতী বানরসহ নানা বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। যানবাহন, বিদ্যুতের লাইনসহ মানুষের আক্রমণের শিকার হচ্ছে প্রাণীগুলো।
লজ্জাবতী বানর ছাড়াও সম্প্রতি সময়গুলোতে অজগর সাপ, শঙ্খিনী সাপ প্রভৃতি বন্যপ্রাণী বেশি উদ্ধার করেছেন বলে জানান সজল দেব।
আপনার মন্তব্য