কুলাউড়া প্রতিনিধি

২৪ জুন, ২০১৯ ১০:১৪

কুলাউড়ার ট্রেন দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

মৌলভীবাজারের কুলাউড়ায় রেল দুর্ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিফ মেকানিকাল ইঞ্জিনিয়ার (ইস্ট অঞ্চল) মিজানুর রহমানকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ সময় দুর্ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন, তদন্ত করে কারণ জানা যাবে।

তিনি আজ সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে বিশেষ ট্রেনে করে কুলাউড়া স্টেশনে পৌঁছান। এখান থেকে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।

আপনার মন্তব্য

আলোচিত