বিশ্বনাথ প্রতিনিধি

২৪ জুন, ২০১৯ ২০:১৮

আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্বনাথে আনন্দ র‌্যালী

বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সহযোগী সংগঠনসহ আনন্দ র‌্যালী ও আলোচনা সভা করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ।

সোমবার (২৪ জুন) বিকেলে আলহেরা শপিং সিটির সামন থেকে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যোগ্যতা ও দক্ষতায় আওয়ামী লীগের নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে দেশের উন্নয়ন হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-সম্পাদক আমির আলী ও মকদ্দছ আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন হোসেন ও উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সমছু মিয়া, যুগ্ম-সম্পাদক আব্দুল আজিজ সুমন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব।

আপনার মন্তব্য

আলোচিত