নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০১৯ ০০:৪৫

সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান

সিলেটের নতুন বিভাগীয় কমিশনার হচ্ছেন মো. মোস্তাফিজুর রহমান। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্বে রয়েছেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে বদলির আদেশ জারি করে।

এদিকে, সিলেটের বর্তমান বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুররী জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত