কমলগঞ্জ প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০১৯ ১৮:২০

কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন

মৌলভীবাজারের কমলগঞ্জে বেতন বৈষম্যের প্রতিবাদ ও সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস মেডিকেল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) সদস্যরা মানববন্ধন করেছেন।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনী চত্বরে ফারিয়া কমলগঞ্জ শাখার সভাপতি শাকির হোসেন চৌধুরী জালালের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়।

ফারিয়া কমলগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক পদ্মকুমার চন্দ্রের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ফারিয়ার উপদেষ্টা মো. আজিজুর রহমান, সম্পাদক তাপস দেব, যুগ্ম সম্পাদক মো. আশজাদুর রহমান রতন, প্রচার সম্পাদক মো. জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক মনারুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক মো. মোবারক হোসেন, সদস্য নজরুল ইসলাম শিকদার, জুনায়েদ হোসেন, হাফিজুর রহমান শামিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দাবি করে বলেন, ‘সরকারী নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকুরীর নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া)-কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান প্রদান করতে হবে।’

আপনার মন্তব্য

আলোচিত