২৩ অক্টোবর, ২০১৯ ১৯:১২
ভোলার ঘটনাকে কেন্দ্র করে আর কোন অপ্রীতিকর ঘটনা যেন না হয় সেজন্য কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বিকাল ২টায় কানাইঘাট বাজার থেকে শুরু হয়ে কানাইঘাটের বিভিন্ন বাজারে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়।
প্রচারণার অংশ হিসাবে ভোলার এক ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ হ্যাকড করে হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করা হয়। পরে তৌহিদ জনতার মিছিল বের করলে পুলিশের গুলিতে ৪ জন মুসল্লি নিহত হন, আহত হন অনেকে। এই ঘটনাকে কেন্দ্র করে আর কোন অপ্রীতিকর ঘটনা যেন না হয় সেজন্য পুলিশ ও প্রশাসন দেশের বিভিন্ন জায়গায় সচেতনতা প্রচারণা চলাচ্ছে। এরই অংশ হিসেবে কানাইঘাটে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
এসময় কানাইঘাট থানা পুলিশের (তদন্ত) অফিসার আবু জাহিদ বলেন, কারও ফেইসবুক আইডি হ্যাকড হলে সাথে সাথে আইনের আশ্রয় নিতে হবে। এছাড়া ভাইরাল হওয়া কোন খবর পেলে তা সঠিকভাবে যাচাই-বাছাই করার জন্য। কোন ব্যক্তি যদি বিভ্রান্তিমূলক কোন অপপ্রচার চালায় সাথে সাথে পুলিশকে জানানোর জন্য আহবান করেন।
তিনি বলেন, কানাইঘাটের মানুষ শান্তি প্রিয় মানুষ। এখানে অন্যান্য উপজেলার চেয়ে সবচেয়ে মাদ্রাসার সংখ্যা বেশি, তাই বেশিরভাগ মানুষ ইসলামিক দৃষ্টিভঙ্গি রাখেন।
এসময় আরও বক্তব্য রাখেন কানাইঘাট পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল আহমদ, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, কানাইঘাট থানার (এসআই) আবু কাওসার।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আখতার হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি রুমান আহমদ নোমান, কানাইঘাট সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সাধারণ সম্পাদক আবুল হাসনাত, ছাত্রলীগ নেতা রেজওয়ান আহমদ মিনুসহ উপস্থিত জনসাধারণ।
আপনার মন্তব্য