২৬ অক্টোবর, ২০১৯ ১৮:২৫
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক সন্ত্রাস জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) এ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিকাল ৩টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের আয়োজনে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ অফিসে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় কমিউনিটি পুলিশের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ইন্দ্রনীল ভট্টাচার্য রাজনের সঞ্চালনায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এবং প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক।
আরও বক্তব্য রাখেন, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, জৈন্তাপুর বিয়াম কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মাহবুব প্রমুখ।
র্যালিতে অংশ গ্রহণ করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ বাবর, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মুফিজুর রহমান চৌধুরী, সহকারি অধ্যাপক কামরুল আহমদ শোরগোল, খসরু নোমান, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রব, আওয়ামী লীগ নেতা আলকাছ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, সদস্য শোয়েব উদ্দিন, শোয়েব আহমদ প্রমুখ।
প্রধান আলোচকের বক্তব্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক বলেন, “এক সময় মানুষের ধারনা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়। আজ সেই ধারনা পাল্টে গেছে। দেশরত্ন, উন্নয়নের স্বপ্ন দ্রষ্টা, বিশ্বের নারী নেতৃত্বের অহংঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিং এর স্বীকৃতি দিয়ে সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছে।”
আপনার মন্তব্য