মাধবপুর প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০১৯ ২১:০১

মাধবপুরে প্রতিপক্ষের হামলায় মা ও শিশু আহত

হবিগঞ্জের মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা ও শিশু আহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার গুমুটিয়া গ্রামে শিশুর গাছের পাতা ছেঁড়াকে কেন্দ্র করে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

আহতরা হলেন,  গুমুটিয়া গ্রামের আব্দুল কাইয়ুমের স্ত্রী পারভিন (২৫) ও তার শিশু কন্যা আলিয়াতুনেছা (২)।

আহত গৃহবধূ পারভিন বেগম জানান, একই গ্রামের প্রতিবেশী আবু তাহেরের সঙ্গে বেশ কিছুদিন থেকে তাদের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার দুপুরে তার শিশু কন্যা আলিয়াতুনেছা একটি গাছের পাতা ছিঁড়ে ফেলায় আবু তাহেরের লোকজন ক্ষুব্ধ হয়ে তাদের উপর হামলা করে। এতে তিনি ও আলিয়াতুনেছা আহত হন।

এ ব্যাপারে মাধবপুর থানার নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা ও থানার উপ পরিদর্শক (এসআই) শিবানী দাস জানান, আহতরা মাধবপুর থানায় আসার পর তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত