২৭ অক্টোবর, ২০১৯ ০০:১৪
সিলেট জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই যিশু দত্ত।
কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ শনিবার (২৬ অক্টোবর) জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসাবে উপ-পুলিশ পরিদর্শক যিশু দত্তকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
একই সাথে এ স্বীকৃতি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার আহবান জানানো হয়।
সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএমের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনি পুরকায়স্থের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
সিলেট পুলিশ লাইনসে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক, প্রশাসন, জন প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি,সাংবাদিকসহ সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য