২৯ অক্টোবর, ২০১৯ ১৯:৫৯
হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হত্যা মামলার প্রধান ২ আসামিকে ব্রাহ্মনবাড়ীয়া জেলার আখাউড়া থানার জাঙ্গাল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।
অভিযানে নেতৃত্ব দেন উইং কমান্ডার মো. আসাদুজ্জামান, মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি মো. আব্দুল খালেক।
র্যাব জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মামলা নং-২০, তারিখ ২২/০৯/২০১৯ ইং ধারাঃ ৩০২/৩৪ এর এজাহারভূক্ত ২ জন প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। মাধবপুরের মৃত এবদাল মিয়ার সাথে তার ছোট ভাই কামাল মিয়ার জমি জায়গা- সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত ২২ অক্টোবর এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। পরে একই দিনে বিকেলে স্থানীয় চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলে এবদাল মিয়া বাড়িতে ফিরছিলেন। পথে তার ছোট ভাই কামাল মিয়ার নেতৃত্বে একদল লোক তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় এবদাল মিয়াকে এলাকার লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গ্রেপ্তারকৃত আসামিদেরকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
আপনার মন্তব্য