নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০১৯ ২০:২৪

সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার (২৯ অক্টোবর)  গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার ফয়সল আহমদ ।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সুনামগঞ্জ জেলার সদর থানাধীন তেঘরিয়া এলাকায় পৌরসভাস্থ ৭ নং ওয়ার্ডে তেঘরিয়া ঈদ গাহ মাঠের মূল ফটকের সামনে পাকা রাস্তার  উপর থেকে ১১০ পিস ইয়াবাসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা-মো. শুকুর আলী (২৮), পিতা- মৃত আনুর মিয়া, সাং- পশ্চিম তেঘরিয়া, ৭নং ওয়ার্ড, পৌরসভা, থানা- সদর, জেলা- সুনামগঞ্জ।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত