মাধবপুর প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০১৯ ২০:৩৬

মাধবপুরে মহাসড়কের দু’পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে ঢাকা সিলেট মহাসড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে সড়ক ও জনপথ বিভাগের উপ সচিব মো. মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় থানার এএসআই হেমায়েতসহ বিপুল সংখ্যক পুলিশ উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন। অভিযান চলাকালে অনেকে নিজেদের উদ্যোগে স্থাপনা সরিয়ে নেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, যারা মহাসড়কের দু পাশের জায়গা দখল করে স্থাপনা তৈরি করেছিলেন সেই সব স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত