কানাইঘাট প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০১৯ ২২:১৪

কানাইঘাট পৌর আ. লীগের সভাপতি আব্দুল্লাহ, শাহীন সাধারণ সম্পাদক

বহু প্রত্যাশিত কানাইঘাট পৌর আওয়ামীলীগের কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে।  মঙ্গলবার দুপুরে সম্মেলনের পর বিকেলে কাউন্সিলে কে.এইচ.এম আব্দুল্লাহ সভাপতি ও খাজা শামীম আহমদ শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

প্রার্থীদের মধ্যে কোন সমঝোতা না হওয়ায় ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরা সভাপতি-সাধারন সম্পাদক পদে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেন।

নির্বাচনে সভাপতি পদে কে.এইচ.এম আব্দুল্লাহ ৯৯টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী ভানু লাল দাস ৮৮টি ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে খাজা শামীম আহমদ শাহীন ৯০টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিটকতম প্রার্থী খলিলুর রহমান ৮৩টি ও আজমল হোসেন ১৭ টি ভোট পেয়েছেন।

এরআগে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কোন অপশক্তি দাবিয়ে রাখতে পারবে না। তৃর্ণমূলের কর্মীরাই হচ্ছে আওয়ামীলীগের মূল শক্তি। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগকে ঢেলে সাজানো হচ্ছে। তাই সম্মেলনের মাধ্যমে যে কমিটি বেরিয়ে আসবে সেই কমিটি আমাদের সকলেই মেনে নিতে হবে। এতে বেদাভেদের কোন কারন নেই।

পৌর আওয়ামীলীগের আহ্বায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সদস্য এডঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আ’লীগের আহ্বায়ক লুৎফুর রহমান, সদস্য সচিব অধ্যক্ষ সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য

আলোচিত