৩১ অক্টোবর, ২০১৯ ১৪:১৩
সিলেটের শাহপরান থেকে ৯০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মীর মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল করিম হীরা (৩৮) সিলেটের শাহপরানের প্রয়াত আব্দুল জব্বারের ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা জানান, এসআই রিপটন পুরকায়স্থ বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করেছেন।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য