ওসানীনগর প্রতিনিধি

০১ নভেম্বর, ২০১৯ ২২:৪৮

ওসমানীনগরে দায়সারাভাবে যুব উন্নয়ন দিবস পালন

সিলেটের ওসমানীনগরে দায়সারা ভাবে পালন করা হয়েছে জাতীয় যুব দিবস। যুব দিবসের অনুষ্ঠানে নিমন্ত্রণ পায়নি উপজেলা আ'লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরাও। সরকারদলীয় নেতা ও জনপ্রতিনিধিদের আমন্ত্রণ না করে হাতেগোনা কয়েকজনকে নিয়ে জাতীয় দিবস দায়সারা ভাবে পালন করায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

সচরাচর উপজেলা প্রশাসন তথা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আয়োজনে বিভিন্ন সভা সেমিনার কিংবা জাতীয় দিবসে সরকার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মি গণ্যমান্য ব্যক্তি এবং জনপ্রতিনিধিরা উপস্থিত থাকলেও শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালিতে তারা কেউ উপস্থিত ছিলেন না। যুব উন্নয়ন কর্মকর্তার অফিস থেকে কাউকে আমন্ত্রণ দেয়া হয়নি।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক চঞ্চল পাল বলেন, উপজেলা প্রশাসনের সব অনুষ্ঠানে দাওয়াত দেয়া হলেও যুব দিবসের অনুষ্ঠানে কোনো দাওয়াত পাইনি।

উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া বলেন, জাতীয় যুব দিবসের অনুষ্ঠান কিন্তু যুবলীগকে নিমন্ত্রণ দেয়া হয়নি এটা আর্চয্যজনক ব্যাপার। সরকারের একটা সফল মন্ত্রণালয় যুব উন্নয়ন অধিদপ্তর আর যুবরাই সরকারের সফলতার অংশীদার সেখানে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে।

উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, জনপ্রতিনিধি হিসেবে সব সময় প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ পাই কিন্তু যুব দিবসের অনুষ্ঠানে নিমন্ত্রণ পাইনি।

উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আ'লীগ সদস্য আবদাল মিয়া বলেন, যুব দিবসের অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে কোনো দাওয়াত দেয়া হয়নি।

উপজেলা আ'লীগের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু বলেন, জাতীয় যুব দিবস একটি গুরুত্বপূণ দিবর্স সেখানে আমাদের সরকারদলীয় কাউকেই নিমন্ত্রণ করা হয়নি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুল আলম সরকার বলেন, ওসমানীনগরে যুব উন্নয়ন অফিসের কার্যক্রম পুরোদমে চালু হয়নি বাজেটও নাই তাই ছোট পরিসরে অনুষ্ঠান করা হয়েছে।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা আক্তার বলেন, কি জন্য সবাইকে নিমন্ত্রণ দেয়া হয়নি বিষয়টি যুব উন্নয়ন কর্মকর্তার সাথে কথা বলে দেখব।

আপনার মন্তব্য

আলোচিত