০২ নভেম্বর, ২০১৯ ০১:৫১
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ আফছার আহমেদে আর নেই। শুক্রবার সন্ধ্যায় মাত্র ৩৫ বছর বয়সে তিনি মারা যান। সৈয়দ আফসার উপজেলার রাজনপুর গ্রামের সৈয়দ তজমুল আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পর বুকে ব্যথা অনুভব করে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, আফসার সিলেট শহরে ফার্মেসি ব্যবসার সাথে জড়িত ছিলেন।
আপনার মন্তব্য