নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০১৯ ২৩:০২

নগরীতে মায়ের কাছে ক্ষমা চেয়ে ছেলের আত্মহত্যা!

সিলেট নগরীর ছড়ারপার এলাকায় সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে সানি (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার সময় ঝুলন্ত অবস্থায় ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

জানা গেছে- সানির মা একটি বেসরকারি ক্লিনিকে আয়ার চাকরি করেন। বৃহস্পতিবার বিকেলে কাজে গিয়ে রাত ১১ টার দিকে বাসায় ফিরে দেখেন ভেতর থেকে ঘরের দরজা লাগানো। এ অবস্থায় অনেক ডাকাডাকি করার পরও দরজা না খোলায় বিষয়টি পুলিশকে জানানো হয়।

পরে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

ওসি সেলিম মিয়া জানান, সানির লেখা একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে সে লিখে- “আমি মরতে চাইনি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ওই চিরকুটে সে মায়ের কাছেও ক্ষমা চায়।”

আপনার মন্তব্য

আলোচিত