জৈন্তাপুর প্রতিনিধি

২৫ নভেম্বর, ২০১৯ ২৩:০১

জৈন্তাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্য নিয়ে জৈন্তাপুর উপজেলায় তিন দিনব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, নির্বাচন কর্মকর্তা আবুল হাসনাত, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা সুব্রত দেবনাথ, একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, আমিনা হেলালী টেকনিক্যাল ইন্সটিটিউট এর সুপার হেলাল আহমদ, নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.ইয়াহিয়া, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল।

মেলায় জুনিয়র ও সিনিয়র গ্রুপের ১৪ টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে।

আপনার মন্তব্য

আলোচিত