২৬ নভেম্বর, ২০১৯ ১৮:০৪
দিরাইয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফি উল্লাহ'র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দার, সহসভাপতি সিরাজদ্দৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী ইফতেখার আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান, কৃষি কর্মকর্তা আবু মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম,দিরাই থানার ওসি তদন্ত বেলায়েত হোসেন।
উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, রতন কুমার দাস তালুকদার, শিবলী আহমদ বেগ, মুজিবুর রহমান তালুকদার, আব্দুল কুদ্দুস, রেজুয়ান খান, শাহজাহান খান, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সর্দার, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত, সাংস্কৃতিক কর্মী প্রদীপ দে আপেল মাহমুদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আপনার মন্তব্য