গোলাপগঞ্জ প্রতিনিধি

২৬ নভেম্বর, ২০১৯ ১৮:১২

গোলাপগঞ্জে রেমিটেন্স প্রদানকারীদের উৎসাহ বোনাস প্রদান

গোলাপগঞ্জে জনতা ব্যাংক লিমিটেড ঢাকাদক্ষিণ শাখার উদ্যোগে রেমিটেন্স প্রদানকারীদের ২% উৎসাহ বোনাস প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় ব্যাংক ভবনে আয়োজিত অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ফেরদৌস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিলেটের উপ-মহাব্যবস্থাপক আব্দুল ওয়াদুদ।

প্রধান অতিথি বলেছেন, প্রবাসীদের মধ্যে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে সরকার বোনাস সিস্টেম চালু করেছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ অবৈধ পথে প্রেরণ করলে দেশ ও জাতি উপকৃত হওয়ার কোন সুযোগ থাকে না। অবৈধ ভাবে প্রেরিত টাকা অনেক সময় দুষ্কৃতিকারীরা তাদের প্রয়োজনে কাজে লাগাতে পারে। অবৈধ পথে টাকা আসা বন্ধ করতে সরকার উৎসাহ বোনাস প্রদানের উদ্যোগ নিয়েছে।

তিনি আরো বলেন, জনতা ব্যাংক সাধারণ জনতার প্রতিষ্ঠান, শুরু থেকে এপর্যন্ত ব্যাংকটি কাঙ্ক্ষিত মানের সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি সাংবাদিক  আব্দুল আহাদ, সোনালী ব্যাংক ঢাকাদক্ষিণ শাখার ব্যবস্থাপক ফারুক আহমদ, যুবলীগ নেতা, আমুড়া ইউপি’র সদস্য তারেক আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব’র সিনিয়র সহ-সভাপতি আজিজ খাঁন, সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, প্রচার সম্পাদক কামিল আহমদ তালুকদার প্রমুখ।
 
অনুষ্ঠানে রেমিটেন্স প্রদানকারীদের মধ্যে মোট ২লক্ষ টাকা উৎসাহ বোনাস প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত