জুড়ী প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০১৯ ০২:২২

জুড়ীতে আগুনে ৫টি দোকান ভস্মিভূত

মৌলভীবাজার জুড়ীতে আগুন লেগে ৫টি দোকান পুড়ে গেছে।

জানা যায়, মঙ্গলবার সন্ধায়  উপজেলার কামিনীগঞ্জ বাজারের ইমরুল ইসলামের মালিকানাধীন আধপাকা টিনশেডের ঘরে আগুন লেগে যায়। আগুনে মার্কেটের প্রায় ৫/৬ টি দোকান পুড়ে যায়।

ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক ক্রুটি থেকে আগুন লাগতে পারে বলে। আগুন লাগার খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, জুড়ীতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন লাগলে ফায়ার সার্ভিস এর গাড়ি কুলাউড়া কিংবা বড়লেখা থেকে আসতে আসতে ক্ষয়ক্ষতি অনেক বেড়ে যায়।

আপনার মন্তব্য

আলোচিত