হবিগঞ্জ প্রতিনিধি

২৮ নভেম্বর, ২০১৯ ১৭:০৫

লাখাইয়ে ৪৫০ জন কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

হবিগঞ্জের লাখাই উপজেলায় সাড়ে ৪শ’ কৃষকের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০১৯-২০ মৌসুমে সরিষা, ভুট্টা, শীতকালীন মুগডাল ও সূর্যমুখী চাষে কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকরা এই সার-বীজ পেয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মাঠে কৃষি অধিদপ্তর আয়োজিত সার-বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. শাহীনা আক্তারের সভাপতিত্বে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবীব প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অনুষ্ঠানে ৪৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষককে সরিষা, ভুট্টা, মুগডাল, সূর্যমুখী বীজ ও ডিএপি এবং এমওপি সার বিতরণ করা হয়। এসব বিতরণে ব্যয় হয়েছে সর্বমোট ৪ লাখ ৯৫ হাজার ৬শ’ টাকা।

আপনার মন্তব্য

আলোচিত