বড়লেখা প্রতিনিধি

২৮ নভেম্বর, ২০১৯ ১৭:১৯

বড়লেখায় সড়ক আইনের সচেতনতায় নিসচার প্রচারণা

মৌলভীবাজারের বড়লেখায় নতুন সড়ক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে। নিরাপদ সড়ক চাইর (নিসচা) ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৭ নভেম্বর) রাতে বড়লেখা শাখার উদ্যোগে এ প্রচারণা চালানো হয়।

প্রচারণার অংশ হিসেবে ওই রাতে বড়লেখা উপজেলার বিছরাবাজার, দাসেরবাজার, চান্দগ্রাম, গোয়ালটাবাজার ও পৌর শহর এলাকায় যানবাহনসহ বিভিন্নস্থানে পোস্টার লাগানো হয়।

এ সময় গণমাধ্যমকর্মী তপন কুমার দাস, নিরাপদ সড়ক চাই (নিসচা’র) বড়লেখা শাখার আহবায়ক তাহমীদ ইশাদ রিপন, সদস্য সচিব আইনুল ইসলাম, কার্যকরী সদস্য আব্দুল আজিজ, শ্রমিক নেতা মো. মাছুম আহমদ ও সমাজকর্মী নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য

আলোচিত