সিলেটটুডে ডেস্ক

২৮ নভেম্বর, ২০১৯ ১৮:০০

জলবায়ু সম্মেলনকে সামনে রেখে সনাক-টিআইবির মানববন্ধন

জলবায়ু দূষণকারী শিল্পোন্নত দেশসমূহের প্রতিশ্রুতির অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে সনাক-টিআইবির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় সাড়া দেশের ন্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত করা হয়।

স্পেনের মাদ্রিদে আসন্ন কপ-২৫ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে এ মানববন্ধনে সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্য ও টিআইবি কর্মীসহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

‘ইয়েস’ দলনেতা মোহাম্মদ মনিরুল ইসলাম এর পরিচালনায় মানববন্ধনে শুরুতেই এ সংক্রান্ত ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য এডভোকেট সামসুল আবেদীন।
মানববন্ধনের সমাপনী বক্তব্যে সনাক সহ-সভাপতি এ কে মেলাম বলেন, বিশ্বব্যাপী ঝুঁকিতে থাকা ক্ষতিগ্রস্ত দেশসমূহের মানুষের স্বার্থে জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি, ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিতে ‘স্বচ্ছতা কাঠামো সম্বলিত রূপরেখা’ (রুল বুক) অনুযায়ী প্যারিস চুক্তির বাস্তবায়ন ও ‘ক্ষয়-ক্ষতি’ মোকাবেলায় ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবী।

আপনার মন্তব্য

আলোচিত