গোয়াইনঘাট প্রতিনিধি

২৮ নভেম্বর, ২০১৯ ১৯:২১

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের মোহাম্মদ ইব্রাহীম। সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় দায়িত্বপ্রাপ্ত প্রায় সকল নেতা এবং সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আওয়ামী লীগের কার্যক্রমকে গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন নির্বাচিত নেতারা।

সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আছলম,আব্দুল মালিক, বানিয়েল লাম্বা, মাষ্টার নুরুল ইসলাম, ডা. মুসলিম উদ্দিন ভূইয়া, মো. বশির উদ্দিন,গোলাপ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাষ্টার, সামছুল আলম, সুভাস চন্দ্র পাল ছানা, এডভোকেট আব্দুল মান্নান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদন এম.নিজাম উদ্দিন, জাহাঙ্গীর ফারুক হেলাল, হাবিব উল্লাহ মাষ্টার, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান,ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসেন, বন পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাষ্টার শাহ্ আলম, মহিলা বিষয়ক সম্পাদক আফিয়া বেগম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক প্রভাষক আব্দুর রহিম ,শ্রম বিষয়ক সম্পাদক জৈন উদ্দিন,সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান রিপন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্বাছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, এস.কামরুল হাছান আমিরুল, ফরিদ আহমদ শামীম, সহ দপ্তর সম্পাদক রনজিত কুমার চন্দ(সন্তোষ), সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শিকদার।

এ সময় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আব্দুস সালাম (চেয়ারম্যান), নজির আহমদ চৌধুরী, মো. লোকমান উদ্দিন, নজরুল ইসলাম মাষ্টার, আলা উদ্দিন, সিরাজ উদ্দিন, লুৎফুল হক, আশিকুর রহমান, আব্দুল হামিদ (মুক্তিযোদ্ধা), অলি উল্লাহ, ফারুক আহমদ,আব্দুস শহিদ মাষ্টার, বশির উদ্দিন, মাসুক আহমদ, আফতারুজ্জামান, মিনহাজুর রহমান, নিত্যানন্দ দাস নিতাই, গোলাম জিলানী,ইদ্রিস আলী মেম্বার, বুরহান উদ্দিন, মুজাম্মিল হোসেন সিদ্দীকি মেনন, ফারুক আহমদ, সাহাব উদ্দিন, ইদ্রিস আলী, রাহেদ মিয়া, মুজিবুর রহমান, সুভাস দাস, নাছির উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত