২৮ নভেম্বর, ২০১৯ ২০:৩৪
স্পেনের মাদ্রিদে আসন্ন কপ-২৫ সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে শহরের মৌলভীবাজার সড়কে সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে এ মানববন্ধনে শ্রীমঙ্গলের সাথে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম, আইডিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন সনাক সভাপতি সৈয়দ নেসার আহমদ, সনাকের সহ-সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, সনাক সদস্য কবিতা রানী দাস, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সহ সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং, স্বজন (স্বচ্ছতার জন্য নাগরিক) এর আহ্বায়ক এস এ হামিদ, টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) শ্রীমঙ্গল এর এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী, সহকারী ব্যবস্থাপক মাহবুব আলম প্রমুখ।
আপনার মন্তব্য