ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০২০ ২০:৫১

ফেঞ্চুগঞ্জের কাইয়ার গুদাম স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সিলেটের ফেঞ্চুগঞ্জের কাইয়ার গুদাম স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে ফেঞ্চুগঞ্জ বাজারস্থ কাইয়ার গুদামের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য বাণিজ্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় ফেঞ্চুগঞ্জে কাইয়ার গুদামে পাকহানাদার বাহিনী মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে ধরে এনে নির্যাতনের পর হত্যা করে কুশিয়ারা নদীতে ফেলে দেয়। এই ভয়ঙ্কর ঘটনার কথা ফেঞ্চুগঞ্জবাসী এখনো ভুলতে পারেনি। কাইয়ার গুদাম বধ্য‚মিতে পাকহানাদার বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি রক্ষার্থে এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেই। দীর্ঘ ৪৮ বছর পর এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে শহীদের স্মৃতি সংরক্ষিত করতে পারায় শোকরিয়া আদায় করছি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, আমেরিকা প্রবাসী জুনেদ আহমদ চৌধুরী, সমাজসেবী শাহিদ উস সামাদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিছবাহ আহমদ চৌধুরী, রাজু আহমদ রাজা, ফয়জুল ইসলাম মানিক, মামুন আহমদ নেয়াজ, ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির আহবায়ক আব্দুল বারি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, উপজেলা সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছে, আব্দুল হাই খসরু, আমেরিকা প্রবাসী সাজ্জাদুর রহমান, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি বিজন দেবনাথ, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আব্দুল হামিদসহ ৫টি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত