মাধবপুর প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি , ২০২০ ১৬:৪১

মাধবপুরের নকল করায় এসএসসি’র ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার

ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুরে নকল করার অপরাধে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে ২জন উপজেলার জগদীশপুর জে সি হাই  স্কুল এন্ড কলেজের ও অপরজন গোবিন্দ পুর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের।

রোববার (৯ ফেব্রুয়ারি) ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় কেন্দ্রের সচিব সৈয়দ মোদরিকুল হোসাইন ও এনামুল হক তাদের বহিষ্কার করেন। ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় কেন্দ্র সচিবরা তাদেরকে নকল করার সময় হাতে নাতে ধরেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত