২০ ফেব্রুয়ারি , ২০২০ ১৩:৩৪
আগামী ২২ জানুয়ারি সিলেটে সরস্বতী পূজার শোভাযাত্রায় ঐতিহ্য সংস্থাপনের লক্ষ্যে কনভেনশন মদনমোহন কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
ঐতিহ্য ও সংস্কৃতি প্রেমী ও নাগরিকবৃন্দের আয়োজনে শনিবার বিকাল ৫:৩০ মিনিটে অনুষ্ঠিতব্য এই কনভেনশনে মদনমোহন কলেজের অধ্যক্ষ সভাপতিত্ব করবেন।
কনভেনশনের বিষয়বস্তু সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে- বিগত প্রায় ৭/৮ বছর যাবত এই সরস্বতী পূজার নানা কারণে তার সুনাম ও ঐতিহ্য হারাতে চলেছে। সাউন্ড সিস্টেমের প্রচণ্ড শব্দদূষণ, চটুল হিন্দি গান, আর উদ্দামতা এই শোভাযাত্রার মাধুর্য ধুলায় মিশিয়ে দিয়েছে।
তারা বলেন, একটি বহু ধর্ম ও সংস্কৃতির যৌগিক সমাজে এটি সবার কাছেই নিন্দনীয় ও হতবাক হওয়ার মতো বিষয়ে পরিণত হয়েছে। তাই ঐতিহ্য রক্ষা হোক, উৎসব আনন্দের সাথে উদযাপিত হোক কিন্তু অপকর্ম দূর হোক, দূরহোক বিবেক বর্জিত যত অন্ধকার আস্ফালন।
কনভেনশনে সামগ্রিক বিষয়টি নিয়ে পাড়া-মহল্লা,স্কুল-কলেজের সকল পূজারি ও সংস্কৃতিপ্রেমী নাগরিকদের তাদের মতামত প্রদান করতে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
আপনার মন্তব্য