২০ ফেব্রুয়ারি , ২০২০ ১৪:১৪
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট প্রতি বছরের ন্যায় আন্তর্জাতিক শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
২১ ফেব্রুয়ারি শুক্রবার ভোর ৬টায় সারদা হল ক্বিনব্রিজ চত্বর থেকে প্রভাতফেরি শুরু হবে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর সাড়ে ৬টায় প্রভাতফেরি শেষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।
বিকেল ৩টা থেকে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও পথনাটকের পরিবেশনার মধ্য দিয়ে শহীদ দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া দিনব্যাপী মুজিব জাহান রেডক্রিসেন্টের সহায়তায় রক্তদান কর্মসূচি পালন করা হবে।
নগ্ন পায়ে কণ্ঠে একুশের গান আর হাতে বর্ণমালা ও ফুল নিয়ে প্রভাতফেরিতে অংশ নিবেন নাট্য ও সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে নাট্য পরিষদ আয়োজিত একুশের বিভিন্ন অনুষ্ঠানমালা ও প্রভাতফেরিতে অংশ নিতে সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আপনার মন্তব্য