২২ ফেব্রুয়ারি , ২০২০ ২২:৪৮
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী তাহিরপুর উপজেলা পরিষদের সকল সদস্য ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে গুরমা বর্ধিতাংশ, মহালিয়া ও শনির হাওরের বিভিন্ন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন তিনি।
হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন কালে তিন বলেন, বাঁধ সঠিক ভাবে নির্মাণ করতে হবে। কারণ এই বোরো ফসল হাওরবাসীর প্রাণ। নিজের প্রাণ নিয়ে ত কোন গাফিলতি করা হয় না তাহলে হাওরবাসীর এক ফসলী বোরো ধান হাজার হাজার কৃষকের প্রাণ তাহলে কেন এই প্রাণ নিয়ে গাফিলতি করবেন। হাওর রক্ষা বাঁধ নির্মাণে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
এ সাংসদ আরও বলেন, উন্নয়ন করতে হলে ন্যায় নীতিতে অটল থেকে হাওর দরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে ঐক্যবদ্ধ ভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে সবাইকে। সবাই এক সাথে কাজ করলে কোন কঠিন কাজ কঠিন থাকে না সহজ হয়ে যায়।
পরিদর্শনকালে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী এমরান হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ্বজিত সরকার, উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান খসরুল আলম, বড়দল দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজহার আলী, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি পীযুষ পুরকায়স্থ টিটু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার, ছাত্রলীগ নেতা মোনায়েম আহমদ, তুষা মিয়া প্রমুখ।
আপনার মন্তব্য