২৩ ফেব্রুয়ারি , ২০২০ ১৮:৫২
সিলেট এ তিন দিন ব্যাপী Child Affairs Desk Skill বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার ( ২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সিলেট পুলিশ লাইন্স এ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার উক্ত কর্মশালা শুরু হয়।
কর্মশালায় ১০ জন ইন্সপেক্টর, ৯ জন মহিলা সাব-ইন্সপেক্টর ও ৬ জন পুরুষ সাব-ইন্সপেক্টরদের Child Affairs Desk Skill বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আলোকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অপারেশন) মো. শফিকুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন পিবিআইর পুলিশ সুপার শরিফ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, এসএমপি’র সহকারী পুলিশ কমিশনার (সদর) মেহেদি হাসান শাতিল, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মনিটরিং অফিসার মো. দেলোয়ার হোসেন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম, UNICEF এর চিপ অফ ফিল্ড অফিসার, সিলেট কাজী দিল আফরোজা ইসলাম ও UNICEF চাইল্ড প্রটেকশন অফিসার আবুল খায়ের।
উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে প্রতিটি থানায় আধুনিক শিশু বান্ধব ডেস্ক স্থাপন করা হবে।
আপনার মন্তব্য