২৫ ফেব্রুয়ারি , ২০২০ ২০:৩০
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ৫ দিনব্যাপী একুশের বইমেলা ও লোকসংস্কৃতি উৎসব শুরু হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ২য় বারের শুরু হয়েছে বইমেলা।
জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মদনমোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন এসএমপি সিলেটের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, কবি তুষার কর, মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ কে শেরাম ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী।
সাংস্কৃতিক পর্বে একাডেমির প্রশিক্ষণার্থী মাসুদ পারভেজ, ফাহিমা আলভী রহমান রিফা ও ফারিয়া তাহসীন প্রিমার উপস্থাপনায় পূর্ণিমা দত্ত রায়, প্রতীক এন্দ, জ্যোতি ভট্টাচার্য ও প্রতিভা রায় কেয়ার পরিচালনায় এবং একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় দলীয় সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।
আমন্ত্রিত সংগঠন হিসেবে সিলেট নৃত্যালয় ও শ্রীহট্ট ললিতকলা একাডেমি দলীয় নৃত্য এবং অনির্বাণ শিল্পী সংগঠন দলীয় সংগীত পরিবেশন করেন।
এছাড়াও গৌতম চক্রবর্তী ও সুমাইয়া ইসলাম শোভা লোকগান পরিবেশন করেন। বইমেলায় ঢাকা, সিলেট ও নারায়ণগঞ্জের ১৪টি স্টল অংশগ্রহণ করেছে। একুশের বইমেলা ও লোকসংস্কৃতি উৎসব চলবে আগামি ২৯ ফেব্রæয়ারি প্রতিদিন বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত।
আপনার মন্তব্য