বাহুবল প্রতিনিধি

০৫ মার্চ, ২০২০ ০০:৪৪

বাহুবলে গাঁজাসহ আটক এক

হবিগঞ্জের বাহুবলে চার কেজি গাঁজাসহ আব্দুল কাসেম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে মাধবপুর উপজেলার উত্তর সুরমা (তেলিয়াপাড়া) গ্রামের মৃত রাজু মিয়ার পুত্র।

পুলিশ জানায়, বুধবার (৪ মার্চ) দুপর সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিষদুলংস্থ ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন (ঢাকা মেট্রো-ব-০৮-০৬৮০) বাসে তল্লাশি চালিয়ে আবুল কাসেমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, মাদক ব্যবসায়ী কাসেমের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত