নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২০ ০০:৫৪

গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান রাগীব-রাবেয়া হাসপাতাল কর্তৃপক্ষের

সিলেট নগরীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে গুঞ্জন উঠেছে। আর এমন গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার(৪ মার্চ) রাতে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদ স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা। এখন পর্যন্ত আমাদের হাসপাতালে কোন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়নি। এ ধরণের সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত