মাধবপুর প্রতিনিধি

০৫ মার্চ, ২০২০ ০০:৫৮

মাধবপুরে চা বাগানে নতুন পাতা উত্তোলন শুরু

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে নতুন চা পাতা উত্তোলন শুরু হয়েছে। বুধবার (৪ মার্চ) তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক এমদাদুল হক মিঠু আনুষ্ঠানিক ভাবে নতুন পাতা উত্তোলন এর উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেলিয়াপাড়া চা বাগানের পঞ্চায়েতের সভাপতি খোকন তাতী, সাধারণ সম্পাদক লালন পাহান, টিলা বাবু দিলিপ সাঁওতাল প্রমুখ।

এ সময় ব্যবস্থাপক এমদাদুল হক মিঠু গত বছরের সর্বোচ্চ পাতা উত্তোলনকারী শ্রমিকদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। উল্লেখ্য যে, গতবছর পর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে ১৬৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ চা উৎপাদন হয় বাংলাদেশে। বাংলাদেশ চা বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৯ সালে চা উৎপাদিত হয়েছে ৯ কোটি ৬০ লাখ ৬৯ হাজার কেজি।

এ বছর সঠিক সময়ে বৃষ্টিপাতের ফলে তাড়াতাড়ি চা পাতা উত্তোলন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সুরমা চা বাগানে আনুষ্ঠানিক ভাবে নতুন চা পাতা উত্তোলন শুরু হবে।

আপনার মন্তব্য

আলোচিত