০৫ মার্চ, ২০২০ ২১:১১
সিলেটের বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ এনে পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) বরার অভিযোগ দিয়েছেন মোহাব্বত শেখ নামের এক যুক্তরাজ্য প্রবাসী। তিনি উপজেলার দশপাইকা গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্যর নরউইচ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বৃহস্পতিবার বিকেলে অবগতির জন্যে সিলেটের পুলিশ সুপার ও বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ বরাবরে ওই অভিযোগের অনুলিপিও দেওয়া হয়েছে। এরআগে গত মঙ্গলবার বিশ্বনাথ ওসি (তদন্ত) রমা প্রসাদের বিরুদ্ধে আইজপি বরাবরে অভিযোগ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্য প্রবাসী ও তার চাচাতো ভাই (অভিযোগ দাখিলকারী) শফিক আহমদ পিয়ার।
অভিযোগপত্রে মহব্বত আলী সাইবার ক্রাইম ট্রাইবুনালে সেচ্ছাসেবকলীগ নেতা রফিক আলী ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়েরের পর অভিযুক্তদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ তুলেছেন পুলিশ পরিদর্শক রমাপ্রসাদের বিরুদ্ধে।
আপনার মন্তব্য