০৬ মার্চ, ২০২০ ০০:০০
বৃহস্পতিবারের মতো আজ শুক্রবার সিলেট নগরীসহ আশেপাশের কয়েকটি অঞ্চলের বেশ কয়েকটি জায়গায় বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
সেই সঙ্গে এ অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়া, বৃষ্টিযুক্ত বাতাসের সাথে বৃষ্টি, মাঝারি ও ভারি ধরনের বর্ষণ হতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সিলেট আবহাওয়া অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এদিকে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এছাড়া আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, আজ বৃহস্পতিবার সিলেট শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সকাল ৯টা ও সন্ধ্যা ৬টায় সিলেটের বাতাসের আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ছিল ৮৩ ও ৫৬ শতাংশ। আগামীকাল সিলেটে সূর্যোদয় ৬টা ১০ মিনিটে ও সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৮মিনিটে।
আপনার মন্তব্য