ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

০৬ মার্চ, ২০২০ ০১:১৮

ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি নিয়ে অসন্তোষ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি অযোগ্যদের ধারা গঠন করা হয়েছে বলে অভিযোগ করে বিবৃতি প্রদান করেছেন বিএনপির একাধিক নেতাকর্মী।

বিবৃতিতে বলা হয়, গত ২৯ ফেব্রুয়ারি সিলেট জেলার আওতাধীন ১৮টি ইউনিট কমিটি গঠন করা হয়। ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে ত্যাগী, নির্যাতিত, পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে অযোগ্য, নিষ্কিয়, বাকসালীদের এজেন্ডা বাস্তবায়নকারী একাধিক সদস্যদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।

সিলেট বিভাগীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন নেতাকর্মীরা।

বিবৃতি প্রদানকারীরা হলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক ইফতেখার উদ্দিন, সদস্য এনায়েত হোসেন রুহেল, সদস্য ওহিদুজ্জামান ছুফি চৌধুরী, সদস্য আসাদুর রহমান, সদস্য রেজাউল করিম রায়হান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মুহিব উদ্দিন বেলাল, উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানিম, ঘিলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন উস্তার, সাধারণ সম্পাদক রুহুল আমিন, উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসা রাজা ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মকসুদ হোসেন চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত