নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ, ২০২০ ০২:২৭

খাদিমপাড়ায় স্বর্ণ চুরি ঘটনায় গ্রেপ্তার ২, স্বর্ণালঙ্কার উদ্ধার

সিলেটে পৃথক দুটি অভিযান চালিয়ে চুরির দায়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মেজরটিলা ও কানাইঘাট থেকে চোরাইকৃত স্বর্ণালঙ্কারসহ তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা আপন ভাই ভাই। তারা হচ্ছেন- কিশোরগঞ্জ জেলার লতিবপুর গ্রামের তোতা মিয়ার ছেলে রুবেল (২৪) ও তার ভাই জুয়েল (২৮)।

গত মঙ্গলবার বিকেল ৪টায় খাদিমপাড়ার ৪ নং রোডের ১৬ নাম্বার বাসার তালা ভেঙ্গে অজ্ঞাতনামা চোরেরা আলমিরা থেকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য দুই লাখ ৪৮ হাজার টাকা। এ সময় বাসার লোকজন ঘরে ছিলেন না।

এ ঘটনায় বাসার মালিক শাহনেওয়াজ রশীদ চৌধুরী শাহপরাণ (রহ:) থানার মামলা দায়ের করেন। নং-০২, তারিখ-০৬/০৩/২০২০।

ঘটনাস্থলের পার্শ্ববর্তী সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় সহকারী পুলিশ কমিশনার মাঈনুল আবছার এর তত্তাববধানে এবং অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম চৌধুরী নির্দেশনায় মামলার তদন্তে নামে একদল পুলিশ। এসআই রিপটন পুরকায়স্থ ঘটনার জড়িত থাকায় মোঃ রুবেলকে মেজরটিলা গ্রেপ্তার করেন।

পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে দেয়া তথ্য মতে রাতভর অভিযান পরিচালনা করে এর সাথে জড়িত তার বড়  ভাই মোঃ জুয়েলকে তার শ্বশুড় বাড়ী কানাইঘাটের ছোটফৌদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হেফাজতে থাকা চোরাইকৃত যাবতীয় স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত