০৮ মার্চ, ২০২০ ২০:৫৩
হবিগঞ্জের মাধবপুরে ৯০ বছর বয়স্ক হেলেম চান বলেন, আমি এক হতভাগা মা। আমার চোখের দৃষ্টিশক্তি কমে গেছে, শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে, ভাল করে চলতে পারি না। কিন্তু এই বয়সে আমার উপর অত্যাচার করে আমার ছেলে। দশ মাস গর্ভে রেখে যে ছেলেকে পৃথিবীর আলো দেখিয়েছি সেই ছেলে আমাকে মারধর করে। তাই সুবিচার পাওয়ার আশায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছি।
ছেলের মারপিটের কথা বলছিলেন আর কাঁদছিলেন হেলেম চান। রোববার (৮ মার্চ) সকালে এই মারের বিচার চেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী হেলেম চান
হেলেম চান জানান, এক প্রতিবন্ধী ছেলে জিলু মিয়ার ভিক্ষার টাকা দিয়ে কোন রকমে উপজেলার আহম্মদপুর গ্রামে বসবাস করেন তিনি। কিন্তু তার অপর ছেলে ফরিদ মিয়া প্রায়ই তাকে শারীরিকভাবে নির্যাতন করে। রোববার সকালে ফরিদ মিয়া আবারও তাকে মারপিট করে আহত করেন।
এই অভিযোগের সত্যতা নিশ্চিত করে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আয়েশা আক্তার জানান, অত্যাচারকারী ছেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য