নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২০ ২০:৩৫

সুনামগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

রোববার (৮ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে সোমবার (৯ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি অধিনায়ক এএসপি মো. আনোয়ার হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন পাগলা জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার সামন থেকে ৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. লুৎফর রহমান (৪০), পিতা- মৃত আসর আলী, সাং- কান্দিগাঁও, থানা- দক্ষিণ সুনামগঞ্জ, জেলা- সুনামগঞ্জ।

গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এদিকে একই দিনে সুনামগঞ্জের সদর থানা এলাকা থেকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ জন মাদক সেবনকারীকে কারাদণ্ড প্রদান করেছে র‌্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

আপনার মন্তব্য

আলোচিত