১৪ মার্চ, ২০২০ ২০:৫৭
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সমিতির সদর দপ্তর জৈন্তাপুর উপজেলার দরবস্ত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি মো. মুদাচ্ছির আহমদ। এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির জেনারেল ম্যানেজার মো. আবু হানিফ মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমিতি পরিচালনা বোর্ডের সহ সভাপতি শাহিনা আক্তার হাছিনা, সচিব মনোয়ারা বেগম, কোষাধ্যক্ষ বীণা রানী সরকার, পরিচালক মোর্শেদ আহমদ, মো: মুছব্বির আলী, এডভোকেট জামাল উদ্দিন, সমছির আহমদ, আব্দুল লতিফ, আব্দুল মালিক, গোলাম নবী, সমিতির সাবেক সভাপতি মো: মুহিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃহত্তর জৈন্তার প্রত্যন্ত এলাকায় সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ বিদ্যুৎ গ্রাহকদের নাগরিক সেবা প্রদান করে আসছে। অনুষ্ঠানে সমিতি পরিচালনায় সবার সহযোগিতা কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উপ-মহাব্যবস্থাপক (কারিগরি) প্রকৌশলী আবু রায়হান, উপ-মহাব্যবস্থাপক (কানাইঘাট) প্রকৌশলী মুহাম্মদ শাহিন রেজা ফরাজি, উপ-মহাব্যবস্থাপক (কোম্পানীগঞ্জ) প্রকৌশলী সিরাজুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক আব্দুল হাফিজ, সহকারী মহাব্যবস্থাপক এবি এম সাখাওয়াত উল্লাহ, সহকারী মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. তৌহিদুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক (সদস্য সেবা) মো. মুসা মিয়া, সহকারী মহাব্যবস্থাপক (কানাইঘাট জোনাল অফিস ) নাঈমুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক রানা আহমদ (সদর দপ্তর), সহকারী মহাব্যবস্থাপক (গোয়াইনঘাট সাব-জোনাল অফিস) রাশেদুজ্জামান, সহকারী মহাব্যবস্থাপক কানাইঘাট শিবের বাজার জোনাল অফিস) রমিজুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (সদর দপ্তর) অসিম কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু ও উপজেলা শ্রমিক লীগ সভাপতি ফারুক আহমদ।
অনুষ্ঠানে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করায় গ্রাহকদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে।
আপনার মন্তব্য