সুনামগঞ্জ প্রতিনিধি

১৫ মার্চ, ২০২০ ২২:৪১

সুনামগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৫ প্রবাসী

ইতালি, ওমান ও স্পেন ফেরত ৫ প্রবাসীকে সুনামগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ৩জন ইতালি, ১জন ওমান ও ১জন স্পেন ফেরত। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার প্রবাস ফেরত ৫ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে মেডিকেল চেকআপ করা হয়। পরে রোববার তাদের হোম কোয়ারেন্টাইন ব্যবস্থা নেওয়া হয়। তাদের বাড়ি সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার উপজেলায়।

সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, প্রবাসী ৫ জনকে হোম কোয়ারেন্টাইরেন রাখা হয়েছে। যারা কোয়ারেন্টাইনে তাদের মধ্যে কেউ নিজ থেকে আবার কাউকে আমরা খবর দিয়ে কোয়ারেন্টাইন ব্যবস্থায় নিয়ে এসেছি। তারা পুরোপুরি সুস্থ আছে এখন। তাদের হোম কোয়ারেন্টাইনে ১৪দিন রাখা হবে।

আপনার মন্তব্য

আলোচিত