মৌলভীবাজার প্রতিনিধি

১৫ মার্চ, ২০২০ ২২:৪৩

মৌলভীবাজারে ৯ জন হোম কোয়ারেন্টাইনে

মৌলভীবাজারের কুলাউড়া, শ্রীমঙ্গল ও বড়লেখা উপজেলায় ইতালি ও দুবাই ফেরত ৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, এই ৯ জনের বেশিরভাগ ইতালি এবং দুবাইফেরত।

তিনি আরও জানান, প্রবাসীদের মধ্যে ভাইরাসজনিত কোন সমস্যা আছে কিনা সেটার জন্য তাদেরকে নিজ বাসায় ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকতে বলা হয়েছে। সমস্যা দেখা দিলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল স্যাম্পল নিয়ে যাবেন।

উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পূর্ব প্রস্তুতি হিসেবে মৌলভীবাজার জেলায় প্রথমে ১০৫টি এবং পরে ১১৬টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত