নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২০ ২২:৫৩

মোগলাবাজার দুটি বিদেশি এয়ারগান ও ২৩০ রাউন্ড গুলি উদ্ধার

সিলেটের মোগলাবাজার থানাধীন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি এয়ারগান ও ২৩০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৯।

শনিবার (১৪ মার্চ) অবৈধ অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার অভিযান পরিচালনার সময় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প), এর একটি আভিযানিক দল দুটি বিদেশি এয়ারগান ও ২৩০ রাউন্ড গুলি উদ্ধার করে রোববার (১৫ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানে সিলেট জেলার মোগলাবাজার থানাধীন ভগটিপুর বড়বাড়ি সাকিনন্থ রমজ আলীর বসত ঘরের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশী এয়ারগান ও ২৩০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৯।

উদ্ধারকৃত আলামত সিলেট জেলার মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত